About Course
সকল চাকরিজীবী, শিক্ষার্থী অথবা সাংসারিক কাজে ব্যস্ত বোনদের কথা চিন্তা করে আমরা একটি তাজউইদের সংক্ষিপ্ত কোর্স খোলার চিন্তা করছি ইনশাআল্লাহ।
এই কোর্সটিতে জামিয়া উম্মুল কুরা এর কুরআন ও কিরাত বিভাগের শিক্ষক استاذ محمد نبهان بن حسين مصري এর লিখা المذكره في التجويد (আল মুযাক্কিরাতু ফিত তাজউইদ) কিতাবটি সম্পূর্ণ বাংলায় নোট আকারে তৈরি করে পড়ানো হবে ইনশাআল্লাহ।
কোর্সটি সংক্ষিপ্ত তাজউইদ কোর্স হলেও ১১৯ পৃষ্ঠার এই কিতাবটিতে অনেক তথ্য পাবেন ইনশাআল্লাহ।
কিতাবের বাংলা নোট একাডেমী থেকে করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
সপ্তাহে দুইদিন ক্লাস থাকবে।
প্রতি রবিবার ও বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে।
এছাড়া প্রতিমাসের প্রথম শুক্রবার রাত আটটায় থাকবে মূল কিতাব এর পড়া।
মাসিক হাদিয়া ৫১০ টাকা।
কোর্স ডিউরেশন : ৬ মাস।
(কোর্সের মাঝখান থেকে লিভ নেওয়া যাবে না।)
কোর্স শুরু হবে: সিট ফিলাপ হলে।
এই কোর্স থেকে আপনারা যা যা শিখতে পারবেন:
১. তাজবীদের পরিচয়।
২. ইস্তিয়াজা ও বাসমালা।
৩. মাখরাজ
৪. সিফাত
৫. নুন সাকিনের হুকুম।
৬. মিম সাকিনের হুকুম।
৭. লাম সাকিনের হুকুম।
৮. ইদগাম (মুতামাসিলাইন,
মুতাজানিসাইন, মুতাকরিবাইন)।
৯. মাদ ও কসর এর হুকুম।
১০. আকওয়াল মুদুদ।
১১. ইমাম হাফস আন আসিম এর বিশেষ পদ্ধতি সমূহ।
১২. হামজাতুল ওয়াসাল এবং হামজাতুল কতঈ।
১৩. ওয়াকফ, রাউম ও ইশমাম।
এবং সর্বশেষ আপনারা এই কোর্সের পাঁচ মাসে যা শিখেছেন তা এক মাস কুরআন থেকে এপ্লাই করে শিখবেন ইনশাআল্লাহ।
ছয় মাসের এই কোর্স শেষে যে বোনেরা ৮০% নাম্বার পেয়ে পাস করবেন তাদের QEC থেকে সার্টিফিকেট প্রদান করা হবে ইনশাআল্লাহ।
ভর্তি কনফার্ম এর জন্য আমাদের পেইজে মেসেজ করুন।
QEC পেইজ লিংক:
https://www.facebook.com/Quran-education-centre-104362835332569/
QEC টেলিগ্রাম চ্যানেল লিংক (শুধু মেয়েদের জন্য)
https://t.me/+aDy7sAJvk8U2OWY1
QEC টেলিগ্ৰাম গ্ৰুপ লিংক (শুধু মেয়েদের জন্য)
https://t.me/+0328yNrgpcw1N2Q1
QEC লাইব্রেরী লিংক ( সবার জন্য উন্মুক্ত)
https://t.me/+tSeofSkHE79kMjJl
QEC ওয়েব সাইট লিংক