তাজউইদ লং কোর্স

Uncategorized
Wishlist Share

About Course

আমাদের তাজউইদ ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স লং কোর্সের এডমিশন ওপেন করা হয়েছে আলহামদুলিল্লাহ। (পেইড কোর্স)

(এই কোর্সটির জন্য আপনারা অনেকেই অপেক্ষায় ছিলেন। এখন নিউ ব্যাচ ওপেন হচ্ছে।)

আমাদের এই কোর্সটি লং কোর্স। তাই এই কোর্সে আপনারা একান্ত প্রয়োজনীয় তাজউইদের বাহিরেও আরো বিভিন্ন ইনফরমেশন পাবেন এবং প্রত্যেকটা বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ পাবেন ইনশাআল্লাহ।

আমাদের তাজউইদ লং কোর্সে المنير في علم التجويد কিতাব থেকে পড়ানো হবে ইনশাআল্লাহ।

প্রতি ক্লাসের রেকর্ড গ্রুপে দেওয়া হবে ইনশাআল্লাহ।

প্রত্যেক টপিক কমপ্লিট করে কুইজের মাধ্যমে পরিক্ষা নেওয়া হয়। যেন আপনারা বুঝতে পারেন যে আপনাদের এই বিষয়ে পড়ায় কতটুকু অগ্রগতি হলো।

আর প্রতি মেইন ক্লাসের পরে থাকছে রিভিশন ও প্রেকটিস ক্লাস।

মেইন ক্লাসে কোন পড়া যদি বুঝতে অসম্পূর্ণ থেকে যায় তাহলে তা রিভিশন ও প্র্যাক্টিস ক্লাসের মাধ্যমে তা ক্লিয়ার করে নিতে পারবেন ইনশাআল্লাহ।

ক্লাসে উপস্থিত থাকা আবশ্যক। তবে কোন কারণে যদি অনুপস্থিত থাকেন তাহলে রেকর্ড শুনে নিতে পারবেন।

কোন বোন যদি তিন দিনের বেশি মেইন ক্লাসে অনুপস্থিত থাকেন তাহলে তাকে একাডেমীর পক্ষ থেকে নোটিশ দেওয়া হবে। এবং গ্রুপ থেকে রিমুভ করাও হতে পারে। এছাড়া পরীক্ষায় অ্যাটেনডেন্সির উপর নাম্বার অ্যাড হবে।

আমাদের তাজউইদ লং কোর্সে আছে চারটি সেমিস্টার। প্রতিটি সেমিস্টারের ডিউরেশন চার মাস। 

—————

প্রথম সেমিস্টার: সময় চার মাস।

মাসিক হাদিয়া ১০২০ টাকা।

সিলেবাস।

১. ইলমুত তাজউইদ কাকে বলে? এর বিশ্লেষণ। এবং এই তাজবীদের উৎপত্তি কোথা থেকে হয়েছে এবং এর হুকুমের বিস্তারিত আলোচনা।

২. তিলাওয়াতের আদব, ফজিলত এবং রুকন সম্পর্কে আলোচনা। ও মারাতিবুল কিরাআত সম্পর্কে আলোচনা।

৩. ইস্তিআযার পরিচয়, তার সিগাহ এবং হুকুম সম্পর্কে বিস্তারিত আলোচনা।

৪. বাসমালাহ নিয়ে বিস্তারিত আলোচনা।

৫. চিত্রের মাধ্যমে মাখরাজ ও তার লাকাব নিয়ে বিস্তারিত আলোচনা।

৬. প্রতিটি সিফাতের বিস্তারিত আলোচনা। সিফাত নির্ণয় করন এবং শক্তিশালী ও দুর্বল সিফাত নির্ণয়ের বিস্তারিত আলোচনা।

৭. সিফাত নিয়ে বিস্তারিত আলোচনা তামরীন সহ।

৮. হারাকাহ উচ্চারণের পদ্ধতি।

৯. ইতমামুল হারাকাত ও ইতমামুল হারফ।

১০. হারফ উচ্চারণের ভুল সমুহ।

ক্লাস টাইম (মেইন): প্রতি রবিবার বার রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত । (বাংলাদেশ টাইম)

ক্লাস টাইম (রিভিশন): প্রতি মঙ্গলবার রাত সাতটা থেকে আটটা।

রিভিশন ক্লাসে পড়া আবার বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

মেইন ক্লাসের পরে রিভিশন ক্লাস এর মাধ্যমে আপনি পূর্বের পড়া সহজেই বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ।

—————————————————

দ্বিতীয় সেমিস্টার: সময় ৪ মাস।

মাসিক হাদিয়া ১০২০ টাকা।

সিলেবাস।

১১. নুন সাকিন এবং তানউইন নিয়ে বিস্তারিত আলোচনা। 

১২. মিম সাকিন এর বিস্তারিত আলোচনা।

১৩. নুন মিম মুশাদ্দাদ এর হুকুম ও মারাতিবুল গুনান নিয়ে বিস্তারিত আলোচনা। 

১৪. মাদ ও ক্বসর নিয়ে বিস্তারিত আলোচনা।

১৫. আকওয়াস সাবাবাইন নিয়ে আলোচনা।

১৬. মারাতিবুল মুদুদ নিয়ে আলোচনা।

১৭. লাম সাকিন নিয়ে আলোচনা।

১৮. তাফখিম ও তারক্বীক নিয়ে বিস্তারিত আলোচনা।

১৯. মারাতিবুত তাফখিম নিয়ে আলোচনা।

২০. “র” তাফখীম তারকিক এর ব্যাপারে বিস্তারিত আলোচনা।

ক্লাস টাইম (মেইন): প্রতি সোমবার বার রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত । (বাংলাদেশ টাইম)

ক্লাস টাইম (রিভিশন): প্রতি বুধবার রাত সাতটা থেকে আটটা।

রিভিশন ক্লাসে পড়া আবার বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

মেইন ক্লাসের পরে রিভিশন ক্লাস এর মাধ্যমে আপনি পূর্বের পড়া সহজেই বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ।

—————————————————

তৃতীয় সেমিস্টার: সময় ৪ মাস।

মাসিক হাদিয়া ১২২০ টাকা।

সিলেবাস।

২১. আলাকত নিয়ে আলোচনা।

২২. ইদগাম মুতামাসিলাইন, মুতাজানিসাইন ও মুতাক্বরীবাইন নিয়ে আলোচনা।

২৩. ইলতিক্বউস সাকিনাইন নিয়ে আলোচনা।

২৪. ওয়াকফ ও ইবতেদা সম্পর্কে বিস্তারিত আলোচনা।

২৫. মাকতু, মাওসুল নিয়ে আলোচনা।

২৫. হামযাতুল ওয়াসল ও ক্বতয়ি নিয়ে আলোচনা।

২৬. হরফে মু’তাল নিয়ে আলোচনা।

২৭. হরফে সহীহ নিয়ে আলোচনা।

২৮. তায়ে তানিস নিয়ে আলোচনা।

২৯. রাওম, ইশমাম ও ইখতিলাস সম্পর্কে আলোচনা।

৩০. হাফস রহ এর শাত্বেবিয়্যাহ তুরুকের বিশেষ রুলস সম্পর্কে আলোচনা।

ক্লাস টাইম (মেইন): প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত । (বাংলাদেশ টাইম)

ক্লাস টাইম (রিভিশন): প্রতি বৃহস্পতিবার রাত সাতটা থেকে আটটা।

রিভিশন ক্লাসে পড়া আবার বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

মেইন ক্লাসের পরে রিভিশন ক্লাস এর মাধ্যমে আপনি পূর্বের পড়া সহজেই বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ।

————————————–

চতুর্থ সেমিস্টার: সময় ৪ মাস।

মাসিক হাদিয়া ১২২০ টাকা।

সিলেবাস।

২১. রসমুল মুসহাফ এবং দবত নিয়ে আলোচনা।

২২. সাবআ আহরুফ নিয়ে আলোচনা।

২৩. ১০ জন কারীর কিরাত এবং রেওয়ায়াত নিয়ে আলোচনা।

২৪. শাতিবিয়্যাহ ও তয়্যিবাহ এর পরিচয় সম্পর্কে আলোচনা।

২৫. হাফস রহ: এর উসুল নিয়ে আলোচনা।

২৫. ইমাম হাফস রহ: এর রেওয়ায়াতের কিছু তানবিহাত।

২৬. ইমাম হাফস রহ: এর কিছু ইনফিরাদাত। 

২৭. তিলাওয়াত এর সাথে সম্পৃক্ত কিছু মাসায়েলে ফিকহিয়্যাহ।

২৮. খতমুল কুরআন এর আদব ও কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

২৯. কিরাআতে সাবআ ও আশারা নিয়ে কিছু আলোচনা।

৩০. মারাহিলুল কুরআন নিয়ে আলোচনা।

ক্লাস টাইম (মেইন): প্রতি বুধবার বার রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত । (বাংলাদেশ টাইম)

ক্লাস টাইম (রিভিশন): প্রতি সোমবার রাত সাতটা থেকে আটটা।

রিভিশন ক্লাসে পড়া আবার বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

মেইন ক্লাসের পরে রিভিশন ক্লাস এর মাধ্যমে আপনি পূর্বের পড়া সহজেই বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ।

————————————–

ভর্তি প্রসেসিং:

আপনি যে সেমিস্টারে ভর্তি হবেন সেই সেমিস্টারের প্রথম মাসের হাদিয়া অথবা ফুল কোর্স এর হাদিয়া দিয়ে ভর্তি কনফার্ম করতে হবে। এক্সট্রা কোনো ভর্তি ফি নেই। বিকাশ করে আমাদের জানালে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। ফর্মটি পূরণ করে প্রাইভেট লিঙ্কে জয়েন করবেন।

ভর্তির শর্তাবলী:

কোন পুরুষের সামনে ভয়েস ওপেন করা যাবে না। প্রয়োজনে ইয়ারফোন ইউজ করতে হবে।

ক্লাসের রেকর্ড ও পিডিএফ অন্য কোথাও ট্রান্সফার করা যাবে না।

ক্লাসের ব্যাপারে যথাযথ পরিশ্রমী হতে হবে।

এমন কোন ব্যবহার করা যাবে না যার মাধ্যমে উস্তাযা কিংবা সহপাঠীরা কষ্ট পান।

নিয়মিত পাঠ দান ও ক্লাসে উপস্থিত থাকতে হবে। কোনো কারণবশত অনুপস্থিত থাকলে অবশ্যই ইনফর্ম করতে হবে এবং পরবর্তীতে রেকর্ড শুনে নিয়ে ক্লাসের পড়া বুঝে নিতে হবে।

ফুল কোর্স শেষ হওয়ার পর যারা ৮০% এর উপর নাম্বার পাবেন তাদের দেওয়া হবে শাহাদাহ। যাতে করে তারা পরবর্তীতে অন্য বোনদের কেও পড়াতে পারে।

ক্লাস শুরু হবে সিট ফিলাপ হয়ে গেলে ইনশাআল্লাহ্।

(প্রত্যেক সেমিস্টারে ২০/২৫ টি সিট আছে।)

ভর্তি কনফার্ম এর জন্য আমাদের পেইজে মেসেজ করুন। 

QEC পেইজ লিংক: 

https://www.facebook.com/Quran-education-centre-104362835332569/

QEC টেলিগ্রাম চ্যানেল লিংক (শুধু মেয়েদের জন্য)

https://t.me/+aDy7sAJvk8U2OWY1

QEC টেলিগ্ৰাম গ্ৰুপ লিংক (শুধু মেয়েদের জন্য)

https://t.me/+0328yNrgpcw1N2Q1

QEC লাইব্রেরী লিংক ( সবার জন্য উন্মুক্ত)

https://t.me/+tSeofSkHE79kMjJl

QEC ওয়েব সাইট লিংক 

Home

Show More

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet