প্রাইভেট তাজউইদ কোর্স।

Uncategorized
Wishlist Share

About Course

🌸 প্রাইভেট তাজউইদ কোর্স এর ডিটেইলস। 

এই কোর্সের তিনটি গ্ৰুপ আছে। ব্যাসিক ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলের প্রাইভেট তাজউইদ গ্ৰুপ। 

📍প্রতি গ্রুপে ৫ জন করে বোন থাকবেন ইনশাআল্লাহ।

◾ব্যাসিক লেভেলে তাজউইদুল মুসাওয়ার কিতাবটি পড়ানো হয় আলহামদুলিল্লাহ। 

◾ইন্টারমিডিয়েট লেভেলে হিলয়াতুত তিলাওয়াহ কিতাবটি পড়ানো হয় আলহামদুলিল্লাহ। 

◾অ্যাডভান্স লেভেলে বায়ানুল মুফিদ কিতাবটি থেকে পড়ানো হয় আলহামদুলিল্লাহ। 

📍মাসিক হাদিয়া:  ২০৪০ টাকা।

📍কোর্স ডিউরেশন: কিতাবটি বুঝে পড়তে আপনাদের যতদিন লাগে। 

◾বিশেষ দ্রষ্টব্য: যে বোনেরা আরবি পারেন না বা বুঝেন না তাদের ভয় পাওয়ার কোন কারণ নেই। কারণ কিতাবটি সম্পূর্ণ বাংলাতেই অনুবাদ করে আপনাদের ক্লাস নেওয়া হবে ইনশাআল্লাহ। আর সাথে রেকর্ড ও দেওয়া থাকবে। 

💠ভর্তি প্রসেস: প্রথম মাসের হাদিয়া ভর্তি হতে হবে। বিকাশ করে আমাদের জানালে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। ফর্মটি পূরণ করে প্রাইভেট লিঙ্কে জয়েন করে সিট কনফার্ম করতে হবে।

💠ভর্তির শর্তাবলী:

👉কোন পুরুষের সামনে ভয়েস ওপেন করা যাবে না। প্রয়োজনে ইয়ারফোন ইউজ করতে হবে।

👉ক্লাসের রেকর্ড ও পিডিএফ অন্য কোথাও ট্রান্সফার করা যাবে না।

👉ক্লাসের ব্যাপারে যথাযথ পরিশ্রমী হতে হবে।

👉এমন কোন ব্যবহার করা যাবে না যার মাধ্যমে উস্তাযা কিংবা সহপাঠীরা কষ্ট পান।

👉নিয়মিত পাঠ দান ও ক্লাসে উপস্থিত থাকতে হবে। কোনো কারণবশত অনুপস্থিত থাকলে অবশ্যই ইনফর্ম করতে হবে।

📃 ফুল কোর্স শেষ হওয়ার পর যারা 90% এর উপর নাম্বার পাবেন তাদের দেওয়া হবে শাহাদাহ। যাতে করে তারা পরবর্তীতে অন্য বোনদের কেও পড়াতে পারে। 🎉

👉ভর্তির জন্য যোগাযোগ করুন আমাদের পেইজে।◾পেইজ লিংক  ✔️✔️✔️

📍 আমাদের ফেসবুক পেইজ লিঙ্ক https://www.facebook.com/Quran-education-centre-104362835332569/

 

————————————————————

Show More

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet